কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার গদাধর এলাকার বাসিন্দা ও মিরবাগ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে GR ০২টি ও CR ০৩ টিসহ মোট ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বাবু মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলার গদাধর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৬ মে) রাতে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।