রংপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদাতাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:

গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে রংপুরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নগরীর দর্শনা এলাকায় অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম সামসুদ্দিন, ডাঃ মোঃ আবু সাইদ এবং এ কে এম জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ডাঃ মোঃ এরমান আলী।

প্রশিক্ষণে কুড়িগ্রাম, উলিপুর, লালমনিরহাট, হাতীবান্ধা, জলঢাকা ও সুন্দরগঞ্জ কেন্দ্রের ব্র্যাকের ২১১ জন কৃত্রিম প্রজনন সেবাদাতা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ, প্রজনন ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল সেবাদাতার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন সেবার গুণগত মান বৃদ্ধি পাবে এবং গবাদিপশুর উৎপাদনশীলতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *