রংপুরে বিদ্যালয়ের খেলার মাঠ উন্মুক্তকরন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে  মানববন্ধন  

রংপুর প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মনিরাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করন এবং বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি  ও স্বেচ্ছাচারিতার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের  শিক্ষার্থীরা।
১১ মে দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদান করা হয় । এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় যুবসমাজ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে গাছ রোপণ করায় দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, মাঠটি শুধু স্কুলের নয়, আশপাশের কয়েকটি গ্রামের তরুণদের একমাত্র খেলার জায়গা। এটি বন্ধ থাকায় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ে ইংরেজি ক্লাস নিয়মিত হয় না, ভোকেশনাল শাখায় উপকরণের ঘাটতি রয়েছে, টয়লেট সংকট বিদ্যমান এবং পুরোনো টিনশেড ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি নিয়মিত সমাবেশ ও জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালন করা হয়না। এলাকার সুধী ও যুব সমাজ তাদের বক্তব্যে বলেন,  শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনিয়ম,দুর্নীতি আর সেচ্ছাচারিতা  কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খেলার মাঠ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। তাই বিষয়গুলি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *