রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে স্তব্ধ রংপুর কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক:

প্রিপেইড মিটার বাতিল ও আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতাকর্মীসহ ভুক্তভোগী গ্রহকরা।

 বৃহস্পতিবার (২০ আগস্ট)  সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাপলা চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমনসহ প্রিপেইড মিটারে ভুক্তভোগীরা।

জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *