রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : 

২৬ জুলাই প্রাপ্ত তথ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত  ৪৬ জনকে গ্রেপ্তার করেছে । এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। 

এছাড়াও পুলিশ চুরি হওয়া একটি মোটরসাইকেল, দুটি পানির পাম্প, একটি পাম্প মোটর ও অটোরিকশার যন্ত্রাংশ উদ্ধার করে।

আরপিএমপি সূত্র জানিয়েছে, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় ২ থেকে ২৫ জুলাই মহানগরের বিভিন্ন এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি, মাদক কারবারি ও সেবনকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার সহ

 মোট ২ গ্রাম হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা, ৩০টি ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আরপিএমপি জানায়, মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *