নিজস্ব প্রতিবেদক:
রংপুরের হারাগাছে বিপুল পরিমাণ নকল ব্যানড্রোল সহ একজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ( আরপিএমপি) হারাগাছ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগষ্ট সকাল সাড়ে দশটার দিকে হারাগাছ থানা পুলিশের একটি বিশেষ দল চান্দকুটি সৎবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ হামিদুল হক পিতা মৃত্যু জামশেদ আলী র বসতবাড়ি থেকে এসব নকল ব্যান্ডোল উদ্ধার করেন।
উদ্ধারকৃত ৩,৬৬,০০০ পিচ নকল ব্যান্ডোলের র মোট মুল্য ৩২,৬১, ০৬০ ( ৩২ লক্ষ ৬১ হাজার ষাট) টাকা।
এসব নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং
সবধরনের অপরাধ দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।