বাকৃবিসাসের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে বাকৃ‌বি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুর ১টায় বাকৃবি উপাচার্যের কার্যালয়ে বাকৃবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাকৃ‌বি উপাচার্য অধ্যাপক ড. এ‌ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক,প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহ‌যোগী ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং বাকৃ‌বিসা‌সের সভাপ‌তি মুসাদ্দিকুল ইসলাম তানভীর , সাধারণ সম্পাদক ইসরাত জাহানসহ বাকৃবি সাংবাদিক সমিতির ২০২৬ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা।

সভায় শুরুতেই বাকৃবিসাসের কার্যক্রম সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক সমস্যা, হলের ডাইনিং খাবারের সমস্যা, হেলথ কেয়ারে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ঘাটতি, নিরাপত্তাকর্মীর অভাব, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেইজগুলা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ, শিক্ষক- শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

প্রশ্নোত্ত‌রে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিললসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। ত‌বে কিছু ত্রুটি রয়ে গেছে, যা দ্রুত সমাধান করা হবে। আর সাংবাদিকরা নিরলসভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে এজন্য আমরা কৃতজ্ঞ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *