বাকৃবিতে সীড টেকনোলজি প্রশিক্ষণ, অংশ নিচ্ছেন ২৫ স্নাতকোত্তর শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘শর্ট ট্রেনিং কোর্স অন সীড টেকনোলজি’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ বাকৃবির বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত ২৫ জন শিক্ষার্থী কার্যক্রমে অংশগ্রহণ করছেন। 

সীড প্যাথলজি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. ইসলাম হামিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড হুমায়ূন কবির, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ইস্পাহানি এগ্রো লিমিটেডের কনসালটেন্ট অধ্যাপক ড. আইয়ুব আলী। এছাড়া প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর  মাহমুদুল হাসান চৌধুরী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, কৃষি গ্রাজুয়েটদের জন্য কোর্সের আলোচ্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তত্ত্বীয় জ্ঞান নয়, এর বাইরেও মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। এজন্য প্রয়োজন স্বদিচ্ছা। নিজের ভেতরে শেখার আগ্রহ ও চেষ্টা থাকতে হবে। উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকতে হবে।  গুনগত মানসম্পন্ন ও আরও উন্নত মানের বীজ উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *