বাকৃবিতে রোভার স্কাউটের প্রথম ইনডোর গেমসের সমাপনী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত মাসব্যাপী ইনডোর গেমসের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনডোর গেমসের পরিচালক ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। বিশেষ উপস্থিতি ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আয়োজকসূত্রে জানা যায়, মোট ৮০ জন ছাত্র-ছাত্রী লুডু, দাবা, ক্যারম, টেবিল টেনিস, উনো ইত্যাদি ইনডোর গেমসে অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ পর্বে প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো.আবদুল আলীম বলেন,’খেলাধুলা শরীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটায়। প্রতিবছর এই প্রতিযোগিতামূলক ইনডোর গেমস আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রম বজায় থাকবে এই আশাবাদ ব্যাক্ত করি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *