বাকৃবিতে উদ্বোধন হলো ‘সার্জারি গ্যালারি’

ডাঃ ফাহমিদা সুলতানা জোনাকী:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান, ক্লিনিক্যাল দক্ষতা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ‘সার্জারি গ্যালারি’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার গ্যালারিটির উদ্বোধন করেন।

‎বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদ এবং স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রির ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের উদ্যোগ ও বাস্তবায়নে গ্যালারিটি প্রতিষ্ঠা করা হয়েছে।

‎সার্জারি গ্যালারিটি ভেটেরিনারি শিক্ষার্থীদের সার্জারিসহ বিভিন্ন ক্লিনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন, প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন এবং প্রাণিচিকিৎসা-সংশ্লিষ্ট নানা বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভে সহায়তা করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ভেটেরিনারি সার্জারি ও চিকিৎসাবিষয়ক বিভিন্ন বিষয় আরও সহজে অনুধাবন করতে পারবে বলে আশা করা হচ্ছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান,‎সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলম,প্রফেসর ড. মোঃ মাহমুদুল আলম সহ অত্র বিভাগ ও অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ভেটেরিনারি শিক্ষায় আধুনিক ও কার্যকর প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *