পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির উদ্বোধনী অনুষ্ঠান আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, প্রাণিসম্পদ ও মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতীকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. খোন্দকার জাহাঙ্গীর আলম এবং কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ ইসলাম।

অনুষ্ঠানে অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামাজিক অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *