নেসকোর ৩ মিটার রিডারের বেপরোয়া কান্ডের উৎস কোথায় 

নিজস্ব সংবাদদাতা:

রংপুর নেসকো ৩ এর আওতায় সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ড এলাকায় মিটার রিডারের বেপরোয়া কান্ডে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ফলে যেকোনো সময় মিটার রিডার কে কেন্দ্রকরে দর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। 

এলাকার মিটার রিডারের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত দায়সারা দায়িত্ব পালনের মধ্যদিয়ে গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তিনি মিটার না দেখেই অনুমানের ভিত্তিতে বিল করে গাহকদের অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে। দেখা গেছে জনৈক গ্রাহকের ২০২৬ ইং সালের ব্যবহৃত ইউনিট জানুয়ারি ৫০, ফেব্রুয়ারি ৭০, মার্চ ৭০, এপ্রিল ১১০, মে ৫০, কিন্তু জুন মাসেই হঠাৎ বেড়ে ২০০ ইউনিট। এমনিভাবে প্রায়-প্রতিটি গ্রাহকেরই অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী কয়েকজন জানান, একহাজার টাকা বিল দিতে হিমশিম খেতে হয় সেখানে অতিরিক্ত বিলের বোঝা সামলাতে না পেরে বকেয়া ফেলতে বাধ্য হচ্ছে। গ্রাহকরা মনে করছেন, এই তেলেসমাতির পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে থাকতে পারে। প্রিপেইড মিটার সংযোগে বাধ্য করার এটি একটি অপকৌশলও হতে পারে বলে ভুক্তভোগীরা মনে করছেন। নেসকোর এমন দুরঅভিসন্ধি আর মিটার রিডারের তেলেসমাতি কারবারে গ্রাহকরা  ফুঁসে উঠতে শুরু করেছে। বর্তমানে বিক্ষুব্ধ গ্রাহকরা মারমুখী থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই এ ব্যাপারে জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে সচেতন মনে করছেন #

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *