নীলফামারীর ডিমলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তি আটক 

নীলফামারী প্রতিনিধ:

নীলফামারীর ডিমলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির বালাপাড়া বিওপির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিমলা থানাধীন বালাপাড়া বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাশেম (৩৫) ও মোঃ শাকিল আলম (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ এক হাজার ১০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য দুই লাখ ৬৭ হাজার ৯১০ টাকা।

পরবর্তীতে আটক দুজনকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *