হাবিপ্রবি’র ৪র্থ মেধাতালিকা শেষে ১২০ আসন ফাঁকা, ৩৬৩ জনকে রিপোর্টিংয়ের ডাক

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (HSTU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে ৪র্থ মেধাতালিকা শেষে এখনও ১২০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তি সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে ৩৬৩ জন প্রার্থীকে রিপোর্টিংয়ের জন্য আহ্বান জানিয়েছে।

৪ মে ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের ডিন অফিসে রিপোর্ট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্টিং সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিপোর্টিং শেষে খালি আসনের ভিত্তিতে চূড়ান্ত ভর্তি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একইদিন সন্ধ্যা ৭টার মধ্যে প্রকাশ করা হবে। পরবর্তীতে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ১১ মে বিকাল ৪টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ইউনিটভিত্তিক খালি আসনের তথ্য অনুযায়ী, A1 ইউনিটে ৮টি, A2-তে ৭টি এবং A3-তে ৫টি আসন ফাঁকা রয়েছে। B1 ও B2 ইউনিটে ২৪টি করে এবং B3 ইউনিটে সর্বোচ্চ ২৯টি আসন শূন্য রয়েছে। এছাড়া Bachelor of Architecture বিভাগে ২টি আসন খালি আছে। C (Business Studies) ইউনিটে ৭টি এবং C (Science and Humanities) ইউনিটে ৮টি আসন ফাঁকা রয়েছে। D1 ইউনিটে ৭টি, D2-তে ৫টি এবং D3 ইউনিটে ৮টি আসন শূন্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, কোটাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে পূর্ব যাচাই সম্পন্ন থাকা আবশ্যক এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.hstu.ac.bd তে পাওয়া যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *