হাবিপ্রবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফাত-মেহদী

হাবিপ্রবি প্রতিনিধি: 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি (আংশিক) গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ আরাফাত ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ডিভিএম বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী মেহেদী প্রধান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কেমিস্ট্রি বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী রুবেল সরকার।

শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী লাবিবা ফেরদৌসি। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২৪ ব্যাচের সবুজ এবং ফিশারিজ বিভাগের ২৪ ব্যাচের মিশুক।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২৪ ব্যাচের আবু সায়েদ সরকার আলিফ ও মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচের রামিম। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২৪ ব্যাচের মোহাম্মদ সাগর সরকার ও এগ্রিকালচার বিভাগের ২৪ ব্যাচের এমআই জাহিদ।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে সভাপতি মোঃ আরাফাত ইসলাম বলেন, “গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির মতো একটি সংগঠনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে এটি আমার জন্য একটি বড় দায়িত্বও। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে সংগঠনের জন্য দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক মেহেদী প্রধান বলেন,“ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে গাইবান্ধা জোনের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আশা করি, সিনিয়র ভাই, ব্যাচমেট ও জুনিয়রদের নিয়ে আমরা একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত জোন গড়ে তুলতে পারব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *