কৃষি ও জনপদ ডেক্স:
এহ জগত থেকে চির বিদায়ে স্বামী স্ত্রীর এ চলে যাওয়ার নিদর্শনে স্তব্ধ এলাকা পরিবার সহ এলাকাবাসী।
রবিবার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তবে কুয়েতপ্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় তাদের ম*রদেহ দাফন করা হয়নি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান মোল্যার স্ত্রী গত সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাঝে কিছুটা সুস্থ হলেও বেশির ভাগ সময়ই তিনি শয্যাশায়ী থাকতেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।
রোমান মোল্যা স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃ*ত্যুর পরও নিয়ম অনুযায়ী ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেন এবং জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি।
মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃ*ত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই দম্পতির ছেলে জসিম জীবিকার তাগিদে কুয়েতে থাকেন। বাবা-মায়ের মৃ*ত্যুর খবর পেয়ে তিনি দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার তিনি বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।