সাদুল্লাপুরে ৬০০ দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ

এস. কে. মামুন – জেলা প্রতিনিধি
গাইবান্ধা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬০০ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঈদ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ, আমি দলমত নির্বিশেষে সাদুল্লাপুর উপজেলার সুষম উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *