সয়ার ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজী শামসুল হুদা

মোঃ খোকন মিয়া //কিশোরগঞ্জ প্রতিনিধি :

মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে এই পবিত্র দিন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ। গড়ে তুলি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর, প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রংপুর তারাগঞ্জ সয়ার উইনিয়ন জামায়াতের পক্ষ থেকে সকল সয়ার ইউনিয়নের, এবং সর্বস্তরের জনগণকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । ঈদ মোবারক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *