নিজস্ব প্রতিবেদক:
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রংপুরের টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। এ-সময় জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহবান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি-না এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। এসময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।
এসময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি এই শীর্ষ নেতা। এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন বলেও তিনি জানান #