রংপুরে নিরাপদ সড়ক দিবসে সম্মাননা পেলেন ৪ গাড়িচালক

সিটি রিপোর্টার:

ট্রাফিক আইন মেনে গাড়ি চালনায় রংপুরের ৪ গাড়ি চালককে সম্মাননা দিয়েছে বিআরটিএ। বুধবার (২৮ অক্টোবর)  দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা শেষে চালকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, বিআরটিএ রংপুর বিভাগীয় পরিচালক পার্কন চৌধুরী, মটর মালিক সমিতির সেক্রেটারি ওয়াসিম বারী রাজ, মোটর শ্রমিক নেতা তাজুল ইসলাম হারুন, নিরাপদ সড়ক চাইয়ের সংগঠক হাসান ফেরদৌস রাসেলসহ অন্যরা।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণ, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল চালনা বন্ধ করতে আইনের প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর তাগিদ দেন বক্তারা। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারকে সহযোগিতায় ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিআরটিএর আর্থিক তহবিল থেকে প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণের কথা জানানো হয়। 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মোটর মালিক-সমিতির নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *