রংপুরে গণমাধ্যমকর্মীদে সাথ নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে রংপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা অংশ নেন।
সভায় পরিচিতি পর্ব শেষে নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান বস্তুনিষ্ঠু সংবাদের উপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করেন।
রংপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন। সেই সাথে রংপুর একটি সমৃদ্ধ এবং মডেল জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনসহ সাংবাদিকদের আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেন, যাতেকরে তিনি তার দায়িত্ব পালনে সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *