রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হলেন মোহাম্মদ আব্দুল মাবুদ

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন শেষে আবদুল মাবুদকে এখন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ের ক্ষেত্রে তার এই নতুন পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২০ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। দেড় দশকেরও বেশি সময় ধরে তার পদোন্নতি থেমে ছিল।
সম্প্রতি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক জুলাইযোদ্ধার বক্তব্যের প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন।
এসময় পরিস্থিতি শান্ত করতে আবদুল মাবুদ বলেন, ‘ইউনিফর্মের তোয়াক্কা না করে ৩ তারিখ প্রোফাইল পিকচার লাল করেছিলাম। রংপুরের কমিশনার ছিলো ফ্যাসিস্ট! সিনিয়র হওয়ার পরেও আমি পদোন্নতি পাইনি। তার আন্ডারে ছিলাম। ৪ তারিখ আমি ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নেমেছি। জুলাই সকলের, কোনো রাজনৈতিক দলের নয়।’

এর আগে গত ২৯ জুলাই আরপিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ে বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে ৫ আগস্ট যদি পটপরিবর্তন না হতো, তাহলে আমি আজকে পুলিশ কমিশনার হয়ে এখানে আসতে পারতাম না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *