মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে থানা পুলিশের বিশেষ অভিযান শুরু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতা ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক।
ওসি সেলিম মালিক জানান, পীরগাছা থানায় যোগদানের পর রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে থানা এলাকার মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হবে এবং আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, “পীরগাছাকে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করতে থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে শুরু হওয়া অভিযানে পীরগাছা থানার ওসি সেলিম মালিকের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই গোলাম মোস্তফাসহ থানার অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযানের প্রথম দিনে উপজেলার কান্দি ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের কার্যক্রম আরও জোরদার করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *