বিএফআরআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পেলেন পরিচালক ড. লতিফুল ইসলাম

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. লতিফুল ইসলাম। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে ড. লতিফুল ইসলামকে মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্মকর্তাদের কাছে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *