বাহাগিলী ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সমাজসেবী মোঃ আব্দুল কাইয়ুম

মোঃ খোকন মিয়া, কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবসমাজের পরিচিত মুখ ও জননেতা মোঃ আব্দুল কাইয়ুম।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দঘন উৎসব পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে বাহাগিলী ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।”

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় ভাস্বর। হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য আত্মত্যাগ ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক চিরন্তন শিক্ষা।

মোঃ আব্দুল কাইয়ুম বলেন, “আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করি। কোরবানির এই উৎসবের মাধ্যমে সামর্থ্যবান মুসলমানরা আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন। এর মধ্য দিয়ে সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় হয়।”

তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা—ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত হোক। মহান আল্লাহ সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *