বাকৃবির ১০ হলে নতুন প্রভোস্ট, দায়িত্ব শুরু ২১ আগস্ট

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০টি আবাসিক হলের প্রভোস্ট পদে নতুন করে ১০ শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামার মাধ্যমে তাঁদের নিয়োগ দেওয়া হয়। আগামী ২১ আগস্ট থেকে তাঁরা সংশ্লিষ্ট হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, ছাত্রদের ছয়টি হলের মধ্যে শহীদ শামসুল হক হলে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে অধ্যাপক ড. রায়হান হাবিব, আশরাফুল হক হলে অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান, শহীদ জামাল হোসেন হলে অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ এবং মাওলানা ভাসানী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানীকে প্রভোস্ট করা হয়েছে।

ছাত্রীদের চারটি হলের মধ্যে সুলতানা রাজিয়া হলে অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলে অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলে অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলে অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেনকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২১ আগস্ট থেকে সংশ্লিষ্ট হলের প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া হল ও কৃষিকন্যা হলের নতুন প্রভোস্টরা ছয় মাসের জন্য দায়িত্বে থাকবেন। অন্য আট হলের প্রভোস্টদের দায়িত্বের মেয়াদ দুই বছর।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি আবাসিক হলে আগের প্রভোস্টরাই দায়িত্বে বহাল থাকছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *