ঠাকুরগাঁও সদরে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে ব্র্যাকের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শুক্রবার (৯ মে ২০২৬) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. অমল কুমার রায়, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনিরুজ্জামান মিলন (ভিএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবু সায়েম, এরিয়া সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, ঠাকুরগাঁও।

বক্তারা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *