পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নুসরাত জাহান নুপুর (২০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ|
বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার সতন্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়| শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন|
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সতন্তরা এলাকার মৃত নূর নবী মিয়ার ছেলে খালিদ হাসান মিলু (২৫) এবং তার স্ত্রী দিলরুবা আক্তার দিসা (২২)|
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোস্তফা কামালসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে|
পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি ২৬, নুসরাত জাহান নুপুরের মৃত্যুর ঘটনায় তার ভাই আল আমিন সরকার পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন|
ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়|
পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনে এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হলে মামলার মোড় ঘুরে যায়|
এরপর নুসরাতের ¯^ামী আহাদ মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন| যাহার মামলা নং-২৮,তারিখ ২৬ জুন ২৬|
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান “ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে| তথ্য-প্রমাণের ভিত্তিতে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে| মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|”