রংপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশুর মৃত্যু 

অনন্য রহমান সিটি রিপোর্টার:

রংপুরে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আহত হয় মা-মেয়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মারা যায় ৯ বছরের শিশু সিনথিয়া। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায়।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা আশা বেগম। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি ট্রাক সাতমাথা যাওয়ার সময় পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে দুইজন আহত হন। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে মেয়ে সিনথিয়া মারা যায়। আহত মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *