কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল এক মায়ের 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে মাদকাশক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল এক মায়ের। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যায় ঘাতক পূত্র। পরে দুপুর ১২টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হরিকেশ বাউদিয়াছড়া থেকে ঘাতক পূত্রকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, ওই এলাকার সরদার আলীর দুই পূত্র সন্তানের মধ্যে মুক্তাকিন আলম শোভন (৩৪) ছোট সন্তান। দীর্ঘদিন ধরে সে মাদকে আসক্ত ও মানসিক রোগী। চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ মাদকাশক্তি পরামর্শ ও পূণর্বাসন রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়। গত আড়াই মাস পূর্বে তাকে বাড়িতে আনা হয়। কিছুদিন ভালো থাকার পর আবারও অস্বাভাবিক ও হিংস্র আচরণ শুরু করে। এজন্য আবারও সিরাজগঞ্জ রিহ্যাব সেন্টারে যোগাযোগ করা হলে তারা ঘটনার দিন ভোররাত ৪টার দিকে বাসার সামনে আসে। বাড়িতে রিহ্যাবের লোকজনের উপস্থিতি টের পেয়ে উত্তেজিত হয়ে পরে শোভন। মা পারুল বেগম ছেলেকে শান্ত করতে গেলে সে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এরপর হঠাৎ করেই সঙ্গে রাখা ছুঁড়ি নিয়ে মায়ের বুকের উপর উপর্যুপরি আঘাত করে। এসময় বাবা সরদার আলী স্ত্রীকে বাঁচাতে ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকেও ছুঁরিকাঘাত করে সে। ঘটনার পর পরই পালিয়ে যায় শোভন।  পরে রিহ্যাবের লোকজন ও প্রতিবেশীরা গুরুতর আহত পারুল বেগম ও সরদার আলীকে অটোতে করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সরদার আলীকে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনার পর কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্নজনের তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে দুপুর ১২টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হরিকেশ বাউদিয়াছড়া থেকে ঘাতক পূত্র শোভনকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *