পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ওই নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ উদ্ধারের পরও এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলার চন্ডিপুর মৌলভীপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, চন্ডিপুর মৌলভীপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।