২০২৭ শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে — রংপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চলমান পাইলটিং কর্মসূচির ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লে কর্মসূচি শুরুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, স্কুল ফিডিং কর্মসূচি-এটা দেশব্যাপী সকল স্কুলে আমরা আশাবাদী আগামী বছর, মানে ২০২৭-এর স্কুল ইয়ারের শুরু থেকে শুরু করতে পারব। যদি শুরু থেকে কোনো কারণে শুরু করতে আমরা ব্যর্থ হই, কারণ আমাদের এগেইন পাইলটিং চলছে। সো পাইলটিংয়ের রেসপন্সের ওপরই তো আমরা শুরু করতে পারব।
তিনি বলেন, সোমবার দিনাজপুর জেলার এই পাইলটিং প্রোগ্রামের ওপর একটা ওয়ার্কশপ আছে, সেখানেও আমরা কিছু চিত্র জানব। বাট সো ফর আমরা খুব পজিটিভ, ইতিবাচক রিভিউস পাচ্ছি।
দেশে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থী কমছে এই কথাটা বলছেন, শিক্ষার্থী কমে-বাড়ে এটা কোনো মাথাব্যথা না। মাথাব্যথা হলো-প্রত্যেকটা শিশু স্কুলে যায় এবং প্রত্যেকটা শিশু সঠিকভাবে শিক্ষা লাভ করে। শিক্ষা লাভ কোথায় করছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না।
তিনি বলেন, প্রত্যেকটা ইনস্টিটিউশন যেখানে শিক্ষা লাভ করা সম্ভব, প্রত্যেকটা ইনস্টিটিউশন যেন সঠিক শিক্ষা প্রদান করতে সক্ষম হয়। এইটা নজরদারি-এইটা হলো সরকারের দায়িত্ব।
সরকারের ভূমিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার ইজ নট আ সার্ভিস প্রোভাইডার। সরকারের দায়িত্ব হলো-প্রত্যেকটা নাগরিক সার্ভিস পাচ্ছে কি না সেটা ইনসিওর করা। সো যেই জায়গায় অন্য কোনো মোড্যালিটিতে পাচ্ছে না, সেই জায়গায় প্রয়োজনে সরকার নিজে সার্ভিস দেয়া শুরু করব।
তবে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, একটা হলো প্রত্যেকটা শিশুকে বিদ্যালয়ে যেতে হবে এবং দ্বিতীয় হলো প্রত্যেকটা বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান করতে হবে।
এরপর তিনি পিটিআই প্রশিক্ষণার্থীদের কর্মশালায় যোগ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *