রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি ডা. মাহমুদ, সেক্রেটারি ডা. মিলকান

রংপুর প্রতিনিধি:
রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন (RPVDA)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) রংপুরের Sky Lawn Hotel & Restaurant-এ সংগঠনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডা. মো. মাহমুদ হোসেন ৭২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ডা. মো. ফিরোজ হোসেন পেয়েছেন ৫০ ভোট।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার পর ডা. মো. ফিরোজ হোসেনকে নতুন কমিটির ১ নম্বর সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, RPVDA-এর নির্বাচন ২৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। নির্বাচনের ভেন্যু হিসেবে রংপুরের Sky Lawn Hotel & Restaurant নির্ধারণ করা হয়। ভোটগ্রহণের সময় ছিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ডা. মো. আশফাক মো. মিলকান সেক্রেটারি এবং ডা. আশারাফুজ্জামান জিম কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। এছাড়া ডা. মো. বাপ্পি ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িiত্ব পেয়েছেন।

নির্বাচিত হয়ে ডা. মো. মাহমুদ হোসেন আহ্বায়ক কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ডা. মো. তাজুল ইসলাম সরকার, ডা. অনূকূল, ডা. মো. আমিনুর রহমান তানিম, ডা. ভূবেনানন্দ রায় সবুজ, ডা. সুজন, ডা. এ এফ এম শামীম এবং ডা. মাজহারুল মান্নানসহ সংশ্লিষ্ট সিনিয়র ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানান।

এছাড়া তিনি নবনির্বাচিত কমিটির পথচলা ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সকলের অংশগ্রহণমূলক করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সংগঠনের সকল সদস্যের সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন।

সংগঠনের সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পর এক শুভেচ্ছা বার্তায় মো. আশফাক মো. মিলকান সকলের আন্তরিকতা, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের সিনিয়রদের স্নেহ, বন্ধুদের সহযোগিতা এবং ছোট ভাইদের সমর্থনের কথা উল্লেখ করে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

এর আগে RPVDA-এর নির্বাচন ও নতুন কমিটি গঠনের প্রক্রিয়া পরিচালনার জন্য আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করে। এ কমিটিতে ডা. মো. তাজুল ইসলাম সরকার আহ্বায়ক এবং ডা. মাজহারুল মান্নান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ডা. মো. মাহমুদ হোসেন এবং ১ নম্বর সহ-সভাপতি ডা. মো. ফিরোজ হোসেনকে সংগঠনের সদস্য ও সহকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নতুন নেতৃত্বের কাছে সংগঠনের সদস্যদের প্রত্যাশা—পেশাগত ঐক্য ও মর্যাদা আরও সুদৃঢ় করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রংপুরের বেসরকারি ভেটেরিনারি চিকিৎসকদের পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ, ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও অংশগ্রহণমূলক সংগঠন হিসেবে রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *