ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগেচার পুলিশ সদস্য প্রত্যাহার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় এক স্কুল ছাত্রীকে উদ্ধারে সাভারে অভিযানের সময় সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোনারুল ইসলামকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠায়, অভিযুক্ত পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে|
০৮ আগষ্ট শনিবার রাতে তাদেরকে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে|
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, এসআই কনক রঞ্জন বর্মন, এ এসআই ওসমান আলী,কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার|
নিহতের পরিবার সূত্রে জানা যায়, একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ঘরছাড়া এক ছাত্রীকে উদ্ধারে গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই কনক চন্দ্র বর্মনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম সাভারের বিপিএটিসি কোয়ার্টারে অভিযান চালায়|
পুলিশ টিমে সাধারণ পোশাকে জিডির বাদী মিন্টু মিয়া ও তার শ্যালক উপস্থিত ছিলেন এবং অভিযানের একপর্যায়ে মোনারুলকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়|
ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষুব্ধ ¯^জন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা পীরগাছা থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন| এসময় তারা দ্রুত বিচারের দাবি জানান|
উল্লেখ্য, নিহত মোনারুল ইসলাম বকশী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের জাফর আলীর ছেলে| বাবার চাকরির সূত্রে তিনি সাভারের বিপিএটিসি কোয়ার্টারে বসবাস করতেন|
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক বলেন, এবিষয়ে ঢাকা এবং রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে|
ওই অভিযানে অংশ নেয়া পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে|
সাভার মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, পীরগাছা থানাকে সহযোগিতা করতে এসআই আব্দুল হাইসহ দুইজন কনস্টেবল গিয়েছিল|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *