রংপুরে মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান।৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে কিছু ফিলিং স্টেশনের বিরুদ্ধে নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে বিএসটিআই ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। 

প্রতি ১০ লিটারে ৫০-১৪০ মিলিলিটার অকটেন, ডিজেল ও পেট্রোল কম দেওয়ার অভিনব কায়দায় পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ পেয়ে  বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে চুরি করছে ১৪০ মিলিলিটার অকটেন।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান নেতৃত্ব দেন।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও মো. নাসির উদ্দিন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআইয়ের কর্মকর্তাগণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *