বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের নবাগত শিক্ষার্থীদের স্থগিত হওয়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউটের ক্লাস এবং ক্লাস টেস্ট বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
এছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।