নিজস্ব প্রতিবেদক :
৭১ টিভির রংপুর অফিস ইনচার্জ এবং রিপোর্টাস ক্লাব রংপুর এর সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এর মাতা কোহিনূর বেগম (৯০) মঙ্গলবার সকাল ৭টায় বার্দ্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৪ পুত্র ৪ কন্যা নাতি নাতনি সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমা কোহিনুর বেগমের দাফন কার্য এদিন বাদ আছর নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের মধ্যো পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে ঘন পাঠান পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। মরহুমার মেঝো পুত্র মাওলানা শাহ নুরুল হক জানাজা নামাজে ইমামতি করেন। মরহুমা কোহিনুর বেগমের ইন্তেকালে রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যবৃন্দ গভীর শোক এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।