বাকৃবি প্রতিনিধি:
গলব্লাডারে স্টোন থেকে জটিলতায় মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ রিনতী জাহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২১ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও সহপাঠী সূত্রে জানা যায়, গলব্লাডারে পাথরজনিত সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে তার প্যানক্রিয়াটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ) দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় একাধিক অঙ্গের কার্যকারিতা ব্যাহত হওয়াসহ (মাল্টিপল অর্গান ফেইলিউর) বিভিন্ন জটিলতা তৈরি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কর্মজীবনে রিনতী জাহান বেসরকারি প্রতিষ্ঠান অ্যারিনা অ্যাগ্রোতে কর্মরত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন।