ব্যবহারিক শিক্ষায় নতুন সংযোজন: বাকৃবিতে পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড

বাকৃবি বিশেষ সংবাদদাতা:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’ স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুর ১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হেকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাবা জয়ন্তী ধর্মসেনা উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রফেসর করিম মেমোরিয়াল সেমিনার কক্ষে কৃষি রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং হেকেম বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোখলেছুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন হেকেম বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লুসান লানিন্দা আবেল সেরা, কান্ট্রি হেড এস আই এইচ এম মুশফিকুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার দেবাশীষ ভৌমিক, জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জাকির হোসেন এবং জেনারেল ম্যানেজার (এসসিএ ও করপোরেট অ্যাফেয়ার্স) এ এইচ এম কামরুল হাসান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকরা এতে অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা কৃষিক্ষেত্রে কীটনাশকের সঠিক ও নিরাপদ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং গবেষণায় সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের কৃষিখাতে হেকেম বাংলাদেশ লিমিটেডের অব্যাহত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

বিভাগীয় সূত্রে জানা যায়, নতুন এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বালাইনাশক সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবে, যা তাদের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *