শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিল হাবিপ্রবি শিক্ষার্থীরা, ৫ দফা দাবি উত্থাপন

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন রুকুনুর জামান রুকু (FE-22), রিজভী (CE-22), মোঃ মাসুদ রানা (ECN-21),পারভেজ,জিহাদসহ আরও অনেকে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্রমবর্ধমান শিক্ষার্থীসংখ্যার তুলনায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও সুযোগ-সুবিধা বর্তমানে অপ্রতুল। এ প্রেক্ষিতে তারা ৫ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

প্রথমত, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির লক্ষ্যে দ্রুত জমি অধিগ্রহণ এবং আগামী ৫০ বছরের চাহিদা বিবেচনায় একটি আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন।

দ্বিতীয়ত, শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে নতুন আবাসিক হল নির্মাণ।

তৃতীয়ত, শিক্ষার মান বজায় রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ।

চতুর্থত, গবেষণা খাতে বিশেষ বরাদ্দ বৃদ্ধি এবং আধুনিক ল্যাব স্থাপনের মাধ্যমে বিশ্বমানের গবেষণা পরিবেশ নিশ্চিত করা।

পঞ্চমত, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা ও চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *