পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সেরা শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এর আগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন। প্রধান আলোচক ছিলেন পীরগাছার সন্তান ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, উপজেলা তারবিয়াত সভাপতি আনোয়ারুল ইসলামসহ অনেকে।
এসময় উপস্থিত সাধারণ জনতা ওই এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন দুই সংসদ সদস্য।
শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। পরে এক শিক্ষাপ্রতিষ্ঠানসহ ১৬জনকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় #