হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ফোরাম দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা জানিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর পল্লিশ্রি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।