হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

হাবিপ্রবি প্রতিনিধিঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা ক্লাবের আয়োজনে ‘৪র্থ আন্তঃঅনুষদীয় স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও HSTU Cricket Club-এর সভাপতি মাহবুব-উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও ক্লাবের কোষাধ্যক্ষ মো. রাসেল ইসলাম এবং ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিক আহমেদ।

বক্তারা বলেন, এটি কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি অনুষদের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনরা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। 

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *