কুড়িগ্রামে জ্বালানি সংকট তীব্র: অধিকাংশ পাম্প বন্ধ, খোলা পাম্পে দীর্ঘ লাইন

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রামে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। জেলার বেশিরভাগ ফুয়েল স্টেশন বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে হাতেগোনা মাত্র ২–১টি পাম্প খোলা থাকলেও সেগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

সকালের শুরু থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে চালকরা লাইনে দাঁড়িয়ে পড়ছেন। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে করে দৈনন্দিন কাজকর্মে মারাত্মক বিঘ্ন ঘটছে।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর ভূমিকা পালন করছে। খোলা পাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

তবে সাধারণ মানুষের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও বাড়বে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *