মোঃ খোকন মিয়া
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ই মার্চ) উপজেলার বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্ট এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো.আদর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজু’র সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন বাহাগিলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওবায়দুল হক সরকার,কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের বসুন্ধরার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি খোকন মিয়া, সহসভাপতি ও আলোর দিগন্তের নীলফামারী প্রতিনিধি বাবুল হোসেন,সদস্য ও আলোকিত সকালের জেলা প্রতিনিধি রহমত ইসলাম, সদস্য ও সরেজমিন বার্তার উপজেলা প্রতিনিধি উজ্জ্বল গীর,সদস্য ও দৈনিক শিরোমনির উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান সহ অন্যন্যা সদস্যবৃন্দ।