বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি কাজী শামসুল হুদা

মোঃ খোকন মিয়া
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামী যুব বিভাগ এর সভাপতি, এবং ৫ নং সয়ার উইনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শামসুল হুদা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি তারাগঞ্জ উপজেলাসহ দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সার্বিক উন্নতি কামনা করেন। পাশাপাশি বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কর্মমুখী ভূমিকা পালনের আহবান জানান।সেই সাথে সকলকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *