রংপুরে উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ শুরু

অনন্য রহমান, নগর প্রতিনিধি :

রংপুর সদর উপজেলায় বেকার যুব ও যুব নারীদের অপ্রাতিষ্ঠানিক ট্রেডে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৭ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ০৮ মার্চ ২০২৬, রবিবার সকাল ১০টায় সদর উপজেলার ভুড়ার ঘাটে এ কর্মশালার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ কায়সার আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা এস এম সুরুজ মিঞা। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন সুবিধাভোগী যুব ও যুব নারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন ট্রেডে দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সোহাগ মিয়া ও অনন্য রহমান।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব ও যুব নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *